বিজয় দিবস ২০২৬
বিজয় দিবসে স্মৃতিসৌধসহ দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত
মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ দেশের সব অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।